[ শিক্ষা ]
দেশের প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন উন্মোচন আজ
ছবি: সংগৃহীত
দেশের প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন আকাশবাণী ভি-১ উন্মোচন হচ্ছে আজ। এ বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলের তথ্য-উপাত্ত সংগ্রহ, আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরো উল্লেখ্যযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
শুক্রবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইইবি) এবং ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশনের (ডি২এ২১) সহযোগিতায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকার (এইআরডি) প্রথম এই আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন উন্মোচন হবে এআইইউবি ক্যাম্পাসে।
এ অনুষ্ঠানে এআইইউবির শিক্ষক, শিক্ষার্থী, এইআরডির সদস্যরা উপস্থিত থাকবেন।
.png)
ভবিষ্যতে এ ধরনের পরীক্ষামূলক গবেষণা আরো বড় পরিসরে করার পরিকল্পনা করেছে এআইইউবি ও এইআরডি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!