ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

আদিত্য এল-১ সূর্য পর্যবেক্ষণে চূড়ান্ত কক্ষপথে পৌঁছেছে  

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ১০ জানুয়ারি ২০২৪
আদিত্য এল-১ সূর্য পর্যবেক্ষণে চূড়ান্ত কক্ষপথে পৌঁছেছে  
ছবি: সংগৃহীত

ভারত সূর্যকে পর্যবেক্ষণ করতে মহাশূন্যে আদিত্য এল-১ নামে মহাকাশযান পাঠিয়েছে। সেই মিশন চূড়ান্ত কক্ষপথে পৌঁছে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরো।

সংস্থাটি জানিয়েছে, আদিত্য এল-১ মহাকাশযানটি হ্যালো-অরবিট বা কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হ্যালো অরবিট বা কক্ষপথ হলো- এমন একটি অবস্থান যেখানে কোনো বস্তুকে রাখা হলে তা পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাব অনুভব করবে না। ফলে বস্তুটি সেখানেই স্থির থাকবে। এ ধরনের বিন্দুকে ল্যাগ্রেইঞ্জ পয়েন্ট বলা হয়। গত ৬ জানুয়ারি ভারতের স্থানীয় সময় বিকেল ৪টায় আদিত্য হ্যালো অরবিটের ল্যাগ্রেইঞ্জ পয়েন্ট-১ এ পৌঁছে যায়।

Advertisement

এর আগে, গত ২ সেপ্টেম্বর ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ স্থানীয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এই মিশনটি মূলত দূর থেকে সূর্যের উপরিভাগের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে।

যানটিতে থাকা ভিজিবল এমিশন লাইন করোনোগ্রাফ (ভিইএলসি) নামের একটি যন্ত্র প্রতিদিন ভারতের বিজ্ঞানীদের কাছে সূর্যের করোনার বা উপরিভাগের ১ হাজার ৪৪০টি স্থিরচিত্র পাঠাবে বিশ্লেষণ করার জন্য। ভিইএলসিতে মোট ৭টি অংশ রয়েছে, যার মধ্যে ৪টি অংশ সূর্যের আলো, বাকি ৩টি সৌর বায়ু, প্লাজমা এবং সূর্যের চৌম্বক ক্ষেত্রে পর্যবেক্ষণ করবে।

ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস (আইআইএ) জানিয়েছে, ১৯০ কেজি ওজনের ভিইএলসি আগামী পাঁচ বছর ধরে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং স্থিরচিত্র পাঠাবে। এই স্পেসক্রাফটির আয়ুও পাঁচ বছর। তবে জ্বালানি কম ব্যবহার করলে আয়ু আরো কিছু সময় বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!