ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]
ফেলে দেওয়া সিগারেটের ফিল্টার পাখিদের বাসা তৈরির উপকরণ !

পাখিরাও কি সিগারেটে 'আসক্ত' হয়ে পড়ছে?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২৫ নভেম্বর ২০২৬
পাখিরাও কি সিগারেটে 'আসক্ত' হয়ে পড়ছে?
সিগারেটের অবশিষ্টাংশে থাকা নিকোটিনের সরাসরি সংস্পর্শে আসা পাখির ছানাদের শরীরে জিনগত ক্ষতির লক্ষণ পাওয়া গেছে
  • সিগারেটের অবশিষ্টাংশে থাকা নিকোটিনের সরাসরি সংস্পর্শে আসা পাখির ছানাদের শরীরে জিনগত ক্ষতির লক্ষণ পাওয়া গেছে।

অনেকসময়ই রাস্তাঘাটে দেখা যায় মানুষের ফেলে দেওয়া সিগারেটের বাট পাখিরা মুখে করে তুলে নিয়ে যায়। তুচ্ছ ব্যাপার মনে করে হয়ত অনেকেই সেই বিষয়ে মাথা ঘামান না। 

আশ্চর্যজনকভাবে কিছু পাখি সিগারেটের ফিল্টারটুকুকে নিজেদের কাজে লাগায়। সেই কারণেই ফেলে দেওয়া বাটগুলি মুখে করে নিয়ে গিয়ে তারা বাসায় কাজে লাগায়। পাখির বাসায় সিগারেটের অনেক টুকরো পাওয়া যায়। পাখিরা সিগারেটের টুকরো দিয়ে তো বাসা বানায় না। তাও সিগারেটের টুকরো থাকার পিছনে রয়েছে অন্য কারণ।

প্রতিটা পাখির বাসা বানানোর নিজস্ব কায়দা রয়েছে। কেউ বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে বাসা বানায়। কেউ আবার নিজে কোনও বাসা না বানিয়ে মানুষের তৈরি বাড়ির কোনও কোণে থাকার জায়গা খুঁজে নেয়।

পাখিরা ধূমপায়ী নয়। তারা সিগারেট পান করেনা। তবু কিছু কিছু পাখির বাসায় সিগারেটের ফেলে দেওয়া অংশ খুঁজে পাওয়া যায়। যাকে বলা হয় সিগারেটের বাট। পাখিরা সিগারেট তো খায়না, তাহলে ওগুলো কেন পড়ে থাকে সেখানে? এ প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। এমনও নয় যে বাসা বানাতে এই সিগারেটের বাট কাজে লাগায় তারা। তাহলে কি কারণে সিগারেটের বাট পড়ে থাকে পাখির বাসায়?

Science: Why Urban Birds Use Cigarette Butts for Survival

গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে এই আচরণ দেখা গেছে। এর পেছনে সম্ভাব্য কারণ হতে পারে, ফিল্টারে থাকা নিকোটিন ও ভারী ধাতু উকুনসহ বিভিন্ন পরজীবী ও ক্ষতিকর পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।

শহরে থাকা পাখিদের ক্ষেত্রেই এই বিষয়টি বেশি করে নজরে আসে। আসলে সিগারেটের ফিল্টারে নিকোটিন এবং অন্যান্য অনেক রাসায়নিক পদার্থ থাকে। যা পাখিদের ডিম এবং বাসাকে বিভিন্ন পরজীবী ও বিষাক্ত কীটপতঙ্গ থেকে রক্ষা করে।

Animal Behaviour সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, সিগারেটের অবশিষ্টাংশ থাকা বাসায় পরজীবীর উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল এবং সেসব বাসায় বেড়ে ওঠা ছানাদের স্বাস্থ্যও তুলনামূলক ভালো ছিল। তবে এর বিপরীতে, সিগারেটের বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসা পাখির ছানাদের শরীরে জিনগত ক্ষতির লক্ষণ পাওয়া গেছে। 

পরিবেশের যে বিপর্যয় মানুষ নিজেরাই সৃষ্টি করেছে, তা সামাল দেওয়ার ক্ষেত্রে খুব একটা সফল হতে পারছে না। এর ফলে কিছু পাখি আমাদের ফেলে দেওয়া দূষিত বর্জ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অদ্ভুত সব উপায় বের করে নিচ্ছে। তাদের এই অভিযোজন যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি দুঃখজনক ও উদ্বেগজনকও বটে। এর একটি বড় উদাহরণ হলো, বাসা তৈরির উপকরণ হিসেবে ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ ব্যবহার করা।

Urban birds using Cigarette Butts in nests: A study has surprisingly found  House finches and House sparrows, for example, often using cigarette butts  into their nests. Studies highlighted in Nature s

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, 'অ্যানিমাল বিহেভিয়ার' সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে—গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাখিরা বাসা বানাতে সিগারেটের উচ্ছিষ্টাংশ কাজে লাগাচ্ছে। এমনকি কোনো কোনো পাখি সরাসরি অ্যাশট্রে বা ছাইদানির ভেতরেই বাসা তৈরি করছে।

পোল্যান্ডের গবেষকেরা লক্ষ করেছেন, ইউরোপজুড়ে পরিচিত নীল রঙের ছোট পাখি 'ব্লু টিট' তাদের বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখতে পছন্দ করে। কিন্তু এর পেছনের কারণ কী?

গবেষকদের ধারণা, সিগারেটের এসব অবশিষ্টাংশ একধরনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কীটনাশকের মিশ্রণ হিসেবে কাজ করে। মানুষের ফেলে দেওয়া সিগারেটের ফিল্টারে নিকোটিন ও নানা ভারী ধাতু জমে থাকে। এসব উপাদান বাসায় থাকা বিভিন্ন পরজীবী ও ক্ষতিকর পোকামাকড় দূরে রাখতে সহায়তা করে বলে মনে করছেন গবেষকেরা।

পাখিরাও কি সিগারেটে 'আসক্ত' হয়ে পড়ছে?
সিগারেটের অবশিষ্টাংশ কীভাবে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে পারে, তা পরীক্ষাগারে যাচাই করতে গবেষকেরা কয়েকটি নিয়ন্ত্রিত পরীক্ষা চালান। এ জন্য তাঁরা কিছু পাখির বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখেন। অন্য কিছু বাসায় কোনো পরিবর্তন করেননি, আবার কিছু বাসা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে রাখেন।

পরীক্ষার ফলাফল খুব নাটকীয় না হলেও তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দেখা গেছে, যেসব বাসায় সিগারেটের অবশিষ্টাংশ রাখা হয়েছিল, সেসব বাসায় উকুনজাতীয় পরজীবী ও ব্লোফ্লাইসহ ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। নিকোটিনমুক্ত বাসাগুলোর তুলনায় এসব বাসায় পরজীবীর সংখ্যা সামান্য কম দেখা যায়।

গবেষকদের করা রক্ত পরীক্ষায় আরও উঠে এসেছে, সিগারেটের অবশিষ্টাংশ রাখা বাসায় বেড়ে ওঠা ছানাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো ছিল। একইভাবে সম্পূর্ণ জীবাণুমুক্ত বাসায় বেড়ে ওঠা ছানারাও ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। তবে যেসব বাসায় কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, সেসব বাসায় বেড়ে ওঠা ছানাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে খারাপ ছিল।

এ থেকে গবেষকেরা ধারণা করছেন, পাখির ছানাদের জীবনের প্রাথমিক বিকাশে পরজীবীর আক্রমণ বড় ভূমিকা রাখে। অর্থাৎ, পরজীবী থেকে সুরক্ষা পেলে ছানাদের স্বাস্থ্য ও বিকাশ ভালো হতে পারে। অন্য কয়েকটি গবেষক দলও পাখির বাসায় সিগারেটের অবশিষ্টাংশ ব্যবহার নিয়ে কাজ করেছে। তাদের অনুসন্ধানে দেখা গেছে, কিছু পাখি পরিস্থিতি বুঝে বাসায় সিগারেটের অবশিষ্টাংশের পরিমাণ বাড়ায়। অর্থাৎ, বাসায় পরজীবীর সংখ্যা বেড়ে গেলে পাখিরা আরও বেশি সিগারেটের অবশিষ্টাংশ সংগ্রহ করে বাসায় যোগ করে।

উদাহরণ হিসেবে মেক্সিকো সিটির ফিঞ্চ ও চড়ুই পাখির কথা উল্লেখ করা যায়। এরা সিগারেটের অবশিষ্টাংশ সরাসরি বাসায় না রেখে প্রথমে সেগুলো ছিঁড়ে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এরপর সিগারেটের ফিল্টারের ভেতরের তন্তুগুলো পুরো বাসাজুড়ে ছড়িয়ে দেয়, যাতে বাসার বেশি অংশে এসব উপাদানের কার্যকারিতা ছড়িয়ে পড়ে।

Why Is This Sparrow Putting a Cigarette Filter in Its Nest? 😳🪹,  #HouseSparrow #BirdFacts #StrangeNature #WildlifeFacts #NatureMystery  #BirdBehavior #FacebookReels | thebirdkingdom | Facebook

বাড়ছে জিনগত ক্ষতির ঝুঁকি
তবে এই পুরো বিষয়টির একটি বড় ধরনের নেতিবাচক দিকও রয়েছে, যা সহজেই অনুমান করা যায়। সিগারেটের অবশিষ্টাংশে থাকা নিকোটিনের সরাসরি সংস্পর্শে আসা পাখির ছানাদের শরীরে জিনগত ক্ষতির লক্ষণ পাওয়া গেছে। এই ক্ষতির দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে গবেষকেরা উদ্বিগ্ন এবং আগামী বছরগুলোতে এর ওপর বিশেষভাবে নজর রাখবেন।

সব মিলিয়ে, মানুষের ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ পাখিদের বাসায় পরজীবীর আক্রমণ কমাতে কিছুটা সাহায্য করলেও একই সঙ্গে তা তাদের ছানাদের জিনগত ক্ষতির ঝুঁকিতে ফেলতে পারে। মানুষের তৈরি দূষণের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে প্রকৃতির এই ছোট প্রাণীগুলোকে শেষ পর্যন্ত কতটা মূল্য দিতে হবে, তা এখনো অজানা।

সৌজন্য : বিজ্ঞানপোকা পরিবার, সায়েন্স বি 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!