ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অর্ধলাখ ছাড়াল এমবিবিএস ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ১৩ জানুয়ারি ২০২৪
অর্ধলাখ ছাড়াল এমবিবিএস ভর্তির আবেদন
ছবি: প্রতীকী

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। গত দুইদিনে অর্ধলাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। 

শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত ৬৩ হাজার ১২৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আবেদন নিয়ে কারিগরি কোনো জটিলতা তৈরি হয়নি। এক হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ভর্তি আবেদন করা যাচ্ছে।

Advertisement

এর আগে, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়। যা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!