ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে বিজন-আসাদ

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ২১ জানুয়ারি ২০২৪
বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে বিজন-আসাদ
বেরোবি শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন ও সম্পাদক আসাদুজ্জামান মন্ডল। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।

রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশানুজ্জামান। 

কমিটিতে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ আল মতিন, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন পাটোয়ারী।

Advertisement

সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল আলম।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন। এছাড়া একটি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশানুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও অর্থনীতি সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!