ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নৃত্য-সঙ্গীতে উচ্ছল মেয়েটি পরাজিত মৃত্যুর কাছে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ২৫ জানুয়ারি ২০২৪
নৃত্য-সঙ্গীতে উচ্ছল মেয়েটি পরাজিত মৃত্যুর কাছে
রেজোয়ানা হিমি। ছবি: সংগৃহীত

একরাশ স্বপ্ন-সম্ভাবনা নিয়ে তিনি পা রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। দিনভর আড্ডা, গল্প-গানে মেতে থাকতেন সে। অসাধারণ দক্ষ ছিলেন নাচে-গানে-আবৃত্তিতে। সামাজিক মাধ্যমে ‘বসন্ত এসে গেছে’ গানের তালে তার একটি নৃত্য অনেক দর্শকই পছন্দ করেছিলেন। এছাড়াও সঙ্গীতে অংশগ্রহণ করে জিতে নিয়েছিলেন বেশকিছু পুরস্কার। কিন্তু, হঠাৎই তাকে থমকে যেতে হয়, প্রহর গুণতে হয় মৃত্যুর। সেই অবিনাশী মৃত্যু তাকে ছাড়ল না। ক্লান্তিকর এক লড়াই শেষে হার মানতে হলো জীবন যুদ্ধে। 

গল্পটি রেজোয়ানা হিমির। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সে। দেড় বছর আগে একটি পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন প্যারালাইজড ছিলেন হিমি। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের অধ্যায় শেষ হয় তার। আর কখনো সে ফিরতে পারেনি ক্লাসে। এরপর গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে সাভারের সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড (সিআরপি) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

তথ্যটি নিশ্চিত করেছে মৃতের বাবা ও দুলাভাই। 

Advertisement

এমন তথ্য ছড়িয়ে যেতেই শোকে ছেয়ে যায় পুরো নজরুল বিশ্ববিদ্যালয়। শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে ব্যথিত হয়ে নানা ধরনের মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

হিমির মৃত্যুতে শোক জানিয়েছে তার পছন্দের সংগঠন ‘নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব’। সেই শোকবার্তার নিচে মন্তব্য করেছেন তাবাসসুম অনন্যা নামে হিমির বান্ধবী। লিখেছেন, ‘হিমির অনেক ইচ্ছা ছিল ড্যান্স ক্লাবে পারফর্ম করার।’ 

তার বন্ধু এস এম মোজতাহীদ প্লাবন বলেন, বিভাগের নোটিশ গ্রুপে এমন বার্তার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের ব্যাচের হিমি মারা গেছেন! দেড় বছর আগে পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন সে। সুস্থতার পথেই এগোচ্ছিল। কিন্তু শেষমেশ হেরে যেত হল জীবন যুদ্ধে।’ 

হিমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন। সর্বশেষ ২০২২ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতাতেও পুরস্কৃত হয়েছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!