নতুন তিন বই নিয়ে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রতিবারের ন্যায় এবারো অমর একুশে বইমেলায় অংশ নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এবারের নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি।
রোববার (৪ ফেব্রুয়ারি) চারুকলা অনুষদের ডিন ও অমর একুশে বইমেলা ২০২৪ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে প্রাপ্ত স্টল সাজসজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আলপ্তগীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রতিবারের ন্যায় এবারো অংশগ্রহণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল (৮১১- ৮১২) এর শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
.png)
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে বই প্রকাশনার কাজ শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০১৮ সাল থেকে বই মেলায় স্টল দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি। এবারের অমর একুশে গ্রন্থমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলের নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মীর সাব্বির।