[ শিক্ষা ]
রোববার প্রকাশ হতে পারে মেডিকেল ভর্তি ফল
ফাইল ফটো
এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার ফলাফল সংক্রান্ত সবকিছু প্রস্তুত করা হবে। রোববার ফলাফল প্রকাশ হতে পারে।
.png)
এর আগে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেডিকেল ভর্তি
লিংক সফলভাবে কপি হয়েছে!