ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
জানা গেল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তবে নানা কারণে তা পিছিয়েছে। প্রাথমিকভাবে ২৬ এপ্রিল দিন ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) কমিশন সভা হবে। সভায় হয়ত তারিখ ঠিক হতে পারে। যতদূর জেনেছি ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।

Advertisement

পরীক্ষা গ্রহণে হল বরাদ্দ চেয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা করা এক চিঠিতে বিষয়টি জানা যায়। তবে এ নিয়ে পিএসসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি।

চিঠিতে বলা হয়েছে, দুই সিটির নির্বাচন ও রমজানকে সামনে রেখে ৯ মার্চ অনুষ্ঠিতব্য প্রিলি পরীক্ষা পেছায় পিএসসি। আবার চাঁদ দেখা সাপেক্ষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ঈদুল ফিতর। এ অবস্থায় পরীক্ষা পিছিয়ে এপ্রিলের ২০ তারিখের পর হওয়ার কথা ছিল।

সবকিছু ঠিক থাকলে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা চলবে।

জানা গেছে, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে। এছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!