[ শিক্ষা ]
রাবির ভর্তি পরীক্ষা বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে নতুন সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্র আপাতত নির্দিষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা। সবার দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আমরা বিষয়টি আলোচনা করি। সেখানে রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজন হলে আরো কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!