[ শিক্ষা ]
রাজশাহী কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ
অধ্যাপক ড. আনারুল হককে অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এ সময় ড. আনারুল হককে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে প্রায় ১০০ শিক্ষার্থী। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।
রাজশাহী কলেজ বাংলা বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র ও রাজশাহী কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সামিউল হক এই আন্দোলনের নেতৃত্বে দেয়। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আব্দুর রহিম, মার্কেটিং বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সোহেল রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মিন্টু রহমান, গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের মাহমুদ প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!