শনিবার ঢাবি ক্যাম্পাসের মল চত্বরে তারা এই ঘোষণা দেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, আগামীকাল বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণ প্রিয় মহানবী (সা.)। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবীর পবিত্র নামে আকিকা করব।
এদিকে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব আহমেদ মজুমদার বলেন, আকিকার পশু জবাইয়ের পর সেই গোশত দিয়ে তাবারুক রান্না হবে। ১৫ সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে এক নাতে রাসূল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত হবে। সেখানে এই তাবারুক বিতরণ করা হবে।
.png)
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মাওলিদুন নাবী শুধু ১৪৪৬ হিজরি উপলক্ষে নাতে রাসূল ও মিলাদ মহফিল ‘দাওয়াত-এ ইসাক’ এর আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়াল জুড়ে পোস্টার এবং গরু নিয়ে মহড়াও দিয়েছেন আয়োজকেরা।