[ শিক্ষা ]
পাহাড়িদের ওপর হামলা: বিচার চেয়ে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মশাল মিছিলে ৮০-১০০ জন অংশ নেন।
সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এর নেতৃত্বে মশাল মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!