চবি শাখা শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম যৌথ এ বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান। নাঈমা নির্মা অসুস্থ হলে তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা সেবা পায়নি দাবি শিবিরের।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সময়ে এসে চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল দশা অত্যন্ত লজ্জাজনক। ২৪-এর বিপ্লবের পর ছাত্রশিবির চবি প্রশাসনের কাছে মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণের দাবি জানিয়েছিল। দুঃখজনক হলেও সত্য যে, এর বাস্তবায়নে যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
.png)
এদিকে, বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে চবি মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে চবি ছাত্রদল।
শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে জ্ঞান হারান চবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনে ছাত্রী নাঈমা নির্মা। পরে প্রথমে চবি মেডিকেলে ওপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা চবি মেডিক্যালের চিকিৎসকের গাফলতির অভিযোগ করেছেন। তাদের দাবি, চবি মেডিকেল থেকে নাঈমাকে যথাসময়ে ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়নি।
শনিবার সকালে চবি ক্যাম্পাসে জানাজা শেষে নাঈমার লাশ গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে পাঠানো হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক ব্যবস্থাপনায় দাফন করা হয় তাকে।