ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬, ১০ নভেম্বর ২০২৪
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদফতর। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা। পবিত্র শবে বরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ নানা কারণে এই তারিখটি বিবেচনা রাখছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের। তবে ঐদিন পবিত্র শবে বরাত হতে পারে। ফলে শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অভ্যন্তরীণ সভায় মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!