[ শিক্ষা ]
নতুন রেজিস্ট্রার পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ।
রোববার (২৪ নভেম্বর) রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে এই পদে নিয়োগ দেন।
ইফতেখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাবির আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৮ সালে রাবি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!