ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি উপাচার্যের সভা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৫ নভেম্বর ২০২৪
বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি উপাচার্যের সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত নেপাল, ভুটান, ইন্ডিয়া, সোমালিয়া, নাইজেরিয়ার শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্য।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। সভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, ইন্টারন্যাশনাল হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চুসহ বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক—কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মারুফ আহমেদ। 

মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বর্তমান প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য হলের নানামুখী সেবামূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে তাদের জন্য ভিসা সহজিকরণ, স্বতন্ত্র ফরেন স্টুডেন্ট হল, স্টাইপেন্ড, ডিনবৃত্তি, হলের ফি কমানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলার সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে পেয়ে আমরা গর্বিত। তোমাদের শিক্ষা ও ব্যক্তিগত জীবন সুন্দর করতে যা যা করা প্রয়োজন, আমি তা করব। আমি তোমাদের কিছু সমস্যার কথা শুনলাম, এসব বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ দেশের শিক্ষার্থীরা ডিনবৃত্তি পায় কিন্তু তোমরা এটা পাওনা, এখন থেকে তোমরাও এই বৃত্তি পাবে। পাশাপাশি ছাত্র হলের (ইন্টারন্যাশনাল) সিট রেন্ট কমানোর বিষয়ে আমরা কাজ করব।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!