বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক শিক্ষার্থী সমাবেশে এ দাবি জানান সংগঠনটি।
সংগঠনে বক্তারা বলেন, আমরা একটি বিপ্লবের মধ্যে গেলাম কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন আসে, তারা বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলেও ডাকসুর বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
.png)
তারা আরো বলেন, হল-আবাসন সংকট নিয়ে এখনো এ ব্যাপারে কোনো সমাধান হয়নি, পুরো বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে।
উপাচার্য-প্রক্টরের কাছে কোনো দাবি নিয়ে গেলে তারা নানা ব্যস্ততা দেখান। আমাদের দাবি শিক্ষার্থীর সব সমস্যা নিরসনে ডাকসুর গণতন্ত্রে ক্ষমতা কাঠামো সংস্কার করে অবিলম্বে যেন ডাকসু নির্বাচন যেন দেওয়া হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসিন রাশা, সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ, ইসরাত জাহান ইমু প্রমুখ বক্তব্য দেন। এ সময় অবিলম্বে ঢাবিতে ‘ডাকসু কি এবং কেন চাই, এ নিয়ে আলোচনা’ এর আয়োজন করা হবে, বলে জানানো হয়।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও ১৮টি হল সংসদ। সেই নির্বাচনের সাড়ে চার বছর এরই মধ্যে পার হয়েছে। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালের ৫ অক্টোবর থেকে হল ও ক্যাম্পাস খুলে দেওয়া হয়। এরপর তিন বছর পেরুলেও ডাকসু ও হল সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।