সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, এক ধন্যবাদ বার্তায় মি. ফলকার তুর্ক বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে বৈচিত্র্যময় বিভিন্ন শাখার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা ও মতবিনিময় করা খুবই সম্মানের বিষয়। মতবিনিময় সভায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি লক্ষ্য করেছি এসব তরুণ আগামীর বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। অনেক তরুণীকে নেতৃত্বের ভূমিকায় দেখে বিশেষভাবে আমি উৎসাহিত হয়েছি। বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনে মানবাধিকারের অগ্রগতিতে সমর্থন করার জন্য আমার অফিসের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।'
.png)
প্রসঙ্গত, বাংলাদেশ সফরকালে গত ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ফলকার তুর্ক। এসময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের আঁকা দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করেন। পরে তিনি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২৪-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।