ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ক্যাম্পাসে চলবে নিবন্ধিত রিকশা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৫ ডিসেম্বর ২০২৪
ঢাবি ক্যাম্পাসে চলবে নিবন্ধিত রিকশা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে যানচলাচল সীমিত করেছে বিশ্ববিদ্যালয়টি। যানচলাচল সীমিত করাতে ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। এই সংকট কাটাতে ক্যাম্পাসে নিবন্ধনিত রিকশা চলাচল নিয়ে ভাবছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি বহিরাগত নিয়ন্ত্রণের। রিকশার যে সংকট সেটি মাথায় রেখে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধিত রিকশার ব্যবস্থা করা হবে।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার রাতে পলাশী মোড়ে নিরাপত্তা ও নজরদারি বক্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। উদ্বোধনের পর শুক্রবার থেকে শুধু বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে পলাশী দিয়ে বের হওয়ার রাস্তা খোলা রেখে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত করার সিদ্ধান্ত কার্যকর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, গণপরিবহন ও ভারি যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য এসব বেরিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!