মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন চ্যারিটি কন্সার্টের আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২১ ডিসেম্বর চ্যারিটি কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময়ে গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। এ ছাড়া একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানি, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড-এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
.png)
টিকেট ক্রয় নিয়ে বলা হয়, টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটা যাবে।
প্রসঙ্গত, মূল আকর্ষণ হিসেবে জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন রাহাত ফাতেহ আলী। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মফ:নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।