ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এরই মধ্যে লাখ ছাড়িয়ে মেডিকেল ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ১৮ ডিসেম্বর ২০২৪
এরই মধ্যে লাখ ছাড়িয়ে মেডিকেল ভর্তির আবেদন
ছবি: ডেইলি বাংলাদেশ

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির আবেদন। এরই মধ্যে এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

ডা. রুবীনা বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ ৯ হাজার ১১৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরো বাড়বে। আবেদনকৃতদের মধ্যে কতজন ফি পরিশোধ করেছেন তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

Advertisement

এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!