ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ‘সীরাত প্রতিযোগিতা’ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২৬ ডিসেম্বর ২০২৪
ঢাবিতে ‘সীরাত প্রতিযোগিতা’ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাওয়া সার্কেলের আয়োজিত সীরাত পাঠ ও প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময়সীমা বেড়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের রেজিস্ট্রেশন। যদিও বইসহ রেজিস্ট্রেশনের সময়সীমা আজ বুধবারই শেষ হতে যাচ্ছে।

তিন ধাপের এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী প্রথম ১৫০ জনের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের (বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা) ডিগ্রি, ডিপ্লোমা ও সমমানের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

জানা গেছে, তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতার প্রথম ধাপ অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে নেয়া হবে। সর্বমোট ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর প্রদান করতে হবে দেড় ঘণ্টায়। পরীক্ষার সম্ভব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২৫ জানুয়ারি রাত ৮টা। এরপর এমসিকিউতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০ জনকে নিয়ে পহেলা ফেব্রুয়ারি অনলাইনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ ও চূড়ান্ত ধাপে অনলাইনে ভাইবার মাধ্যমে সেরা ১০ জনকে নির্বাচন করা হবে।

Advertisement

প্রসঙ্গত, প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল (Dhaka University Dawah Circle) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বা নির্ধারিত লিংক (https://dudc.org/event/registration) ক্লিক করে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!