[ শিক্ষা ]
ডেন্টালে ভর্তি আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ছবি: সংগৃহীত
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামী রোববার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হবে। আবেদন চলবে ২০ জানুয়ারি সোমবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। দ্বিতীয়বার পরীক্ষার জন্য দুইভাবে নম্বর কাটা হবে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।
.png)
আবেদন লিংক: http://dgme.teletalk.com.bd/
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!