ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

থার্টি ফার্স্ট নাইটে জাবিতে মাদক সেবনের সময় আটক ৯

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১ জানুয়ারি ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে মাদক সেবনের সময় আটক ৯
ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনের সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পাশের সুন্দরবন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায় এবং তাদের অনেকে মাদক সেবনরত অবস্থায় ছিল বলে প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তারা।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

Advertisement

জানা গেছে, বহিরাগত শিক্ষার্থীরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে তাদের জাবি শিক্ষার্থী বন্ধুদের নিমন্ত্রণে ক্যাম্পাসে এসেছিলেন।

আটককৃত জাবি শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন রয়েছেন।

আটককৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা হলেন- ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা।

এ ছাড়া ছিলেন- উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

আটককৃতদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আটক জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!