ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি থেকে পিএইচডি-এমফিল-ডিবিএ পেলেন ৩৩ গবেষক

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি থেকে পিএইচডি-এমফিল-ডিবিএ পেলেন ৩৩ গবেষক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ৩৩ জন গবেষক পিএইচডি, এমফিল ও ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তাদের মধ্যে ১৬ জন পিএইচডি, ১৬ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি পেয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের মধ্যে বাংলা বিভাগের জাহিদ হাসান সরকার ও সানজীদা মাসুদ, আরবি বিভাগের মাসরুরুল হক ও মো. ইসমাঈল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শরিফুল ইসলাম ভূঁইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের তানজিয়া সিদ্দিকা এবং গণিত বিভাগের মোহাম্মদ আমজাদ হোসেন রয়েছেন।

এ ছাড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবু সাদাত মুহাম্মদ আশিফ, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ সামিউল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগের ফারহানা হক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের আমেনা খাতুন, প্রাণিবিদ্যা বিভাগের বিপুল কৃষ্ণ দাস, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের নীলিমা বর্মন, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মো. গোলাম কিবরিয়া, শিল্পকলার ইতিহাস বিভাগের দেবাশীষ পাল এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ রিজওয়ানুল আহসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এমফিল ডিগ্রি পাওয়া ১৬ গবেষকের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের সুমাইয়া আলম, আরবি বিভাগের মুহাম্মদ বদরুদ্দীন সাদী, নূরুল্লাহ ও মোহাম্মদ সাজেদ, উর্দু বিভাগের মোছা. আলপনা আকতার, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আবদুল্লাহ আল মুবাশ্বির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাথী খাতুন এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের রোমানা রহমান।

এ ছাড়া ম্যানেজমেন্ট বিভাগের দেওয়ান আফরিদা হামিদ, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের মো. জাহিদ হোসাইন খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এইচডি. রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কবির হোছাইন ও আবদুল মান্নান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নজরুল ইসলাম এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবিকুন্নাহার ও খন্দকার নাহিদ হাসানো এমফিল ডিগ্রি পেয়েছেন।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মুহাম্মদ তামজিদ আল আরাফাত ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গবেষকদের এসব ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!