[ শিক্ষা ]
নভেম্বরের মাঝামাঝিতে এইচএসসির ফল
প্রতীকী ছবি
চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। খাতা মূল্যায়ন কাজ ৮০ ভাগ শেষ হয়ে গেলে ফল প্রকাশের চূড়ান্ত সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
.png)
তিনি বলেন, নভেম্বরে ফল প্রকাশের লক্ষ্যে খাতা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।
তথ্যমতে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে চলতি মাসের ৯ তারিখে।
২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ডেইলি-বাংলাদেশ/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!