ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তি: নির্বাচিতদের ফলাফল ঘোষণা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি: নির্বাচিতদের ফলাফল ঘোষণা আগামীকাল
ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছেন ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এসব আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামীকাল রাতে প্রকাশ করা হবে।

Advertisement

এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে আবেদন করার সুযোগ পেয়েছেন।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে।

সবশেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!