ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিপুণের ‘গার্ডেন গেম’ 

বিনোদন প্রতিবেদক-
প্রকাশিত: ১৭:০১, ২৫ মে ২০১৯
নিপুণের ‘গার্ডেন গেম’ 
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ ঈদে তার ভক্তদের জন্য ‘গার্ডেন গেম’ নামের ওয়েব সিরিজে হাজির হচ্ছেন। অদিতি মজুমদার ও সানিয়াত হোসেনের  গল্পে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তৌহিদ মিটুল।

নিপুণের পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, পপি, মনির খান শিমুলসহ অনেকেই। এছাড়াও ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও অংশ নিয়েছেন নিপুণ।

নিপুণ বলেন, আগের মতো খুব একটা কাজ করা হয়ে ওঠে না। তবে ভালো গল্প বা নির্মাণ হলে, ঠিকই তাতে অংশ নেয়া হয়। ওয়েব সিরিজটির গল্পটি ভালো লাগায় এতে অভিনয় করা। তবে এবার ঈদের কোনো নাটকে কাজ করা হয়নি। করার পরিকল্পনাও নেই।

Advertisement

জানা গেছে, সম্প্রতি সিলেটের মনোরম লোকেশনে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে নিপুণের চরিত্রের নাম থাকছে ইলোরা। এটি দেখা যাবে অনলাইন ভিডিও স্ট্রিমিং বায়োস্কোপে।

নিপুণ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ধূসর কুয়াশা’। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নিয়ে ব্যস্ত হয়ে ওঠার কারণে অভিনয়ে খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!