সেই ভিডিওতে সোনাক্ষী সিনহাকে দেখা যাচ্ছে ঘাঘরা পরে। সঙ্গে ডেনিম জ্যাকেট ও কোমরে বেল্ট। তা পরেই ‘মুন্না বদনাম’ গানে বিশেষ ভঙ্গিতে নাচছেন তিনি। এভাবে নাচতে নাচতে কোমরের বেল্ট খুলে কাঁধে নিলেন তিনি। আর ছুঁড়ে দিলেন ‘মুন্না বদনাম চ্যালেঞ্জ’।
ভিডিওটি পোস্ট করে দাবাং অভিনেত্রী লিখেছেন, শুধু মুন্নাই কেন আনন্দ করবে? আমিও করব মুন্না বদনাম চ্যালেঞ্জ। এর পরেই এই চ্যালেঞ্জ ছুঁড়ে নাচতে বলেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। তা ছাড়া অভিনেতা কার্তিক আরিয়ান ও আয়ুশ শর্মাকেও মুন্না বদনামে নাচার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন তিনি।
.png)
সোনাক্ষী সিনহার নাচের সেই ভিডিটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।