ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মামলায় জড়ালেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
মামলায় জড়ালেন সোনাক্ষী

অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে পারিশ্রমিকের টাকা নিয়ে অনুষ্ঠানে হাজির হননি বলিউড সুন্দরী সোনাক্ষী সিনহা। আরি এই কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোনাক্ষীসহ আরও চার জনের বিরুদ্ধে দিল্লি থানায় এফআইআরটি দায়ের করেন প্রমোদ শর্মা নামের এক ব্যক্তি।

ওই ব্যক্তির অভিযোগ, ৩০ সেপ্টেম্বর দিল্লির মুরাদাবাদের কাটঘর এলাকার ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির একটি ফ্যাশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু অনুষ্ঠানে অংশ নেননি ‘দাবাং’খ্যাত অভিনেত্রী। পারিশ্রমিকের পুরো টাকা তাকে অগ্রিম দেওয়া হয়েছিল।

Advertisement

অভিযোগকারী আরও জানান, অনুষ্ঠানের পর সোনাক্ষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি। বিষয়টিকে এড়িয়ে গেছেন। তাই প্রমোদ বাধ্য হয়েই থানায় অভিযোগ জানিয়েছেন।

এদিকে জানা যায়, দিল্লি পুলিশও মামলার বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয় সোনাক্ষী সিনহার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!