[ বিনোদন ]
অক্ষয়ের সঙ্গে একি করলেন সোনাক্ষী, ভাইরাল ভিডিও
অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা
ছবির প্রচারের জন্য অভিনেতারা আজকাল কত কিছুই না করেন। মিশন মঙ্গল-ছবির অভিনেতারাও সে রকমই এক অদ্ভুত ভিডিও শেয়ার করেছেন।
সোনাক্ষী সিনহা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে চেয়ার থেকে ধাক্কা মেরে অক্ষয় কুমারকে ফেলে দিলেন নায়িকা। আর তারপর হাসির ফোয়ারা।
ভিডিওতে তাদের সঙ্গে রয়েছেন ছবির বাকি নায়িকারাও। রয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান ও নিত্যা মেনন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নজর কেড়েছে নেটিজেনের।
.png)
এদিকে, সোনাক্ষী সিনহা ও অক্ষয়ের বন্ধুত্বও বেশ পুরনো। এর আগেও বেবি, জোকার, রাওডি রাঠোর, হলিডে এবং ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা ছবিতে তারা স্ক্রিন শেয়ার করেছেন।
ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!