ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টয়ার বিয়ে কবে?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ১২ ডিসেম্বর ২০১৯
টয়ার বিয়ে কবে?
মুমতাহিনা চৌধুরী টয়া

এই সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয় ক্যারিয়ারে প্রায় এক দশক পার করতে চলেছেন। অনেক আগেই দর্শকের কাছ থেকে পেয়েছেন সাবলীল অভিনেত্রীর খেতাব। তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসার সাজিয়েছেন। তাই শোবিজের লোকজনের বাইরে ভক্তদেরও জানান আগ্রহ- কবে বিয়ের ফুল ফুটবে টয়ার? এবার টয়া নিজেই বিয়ের বিষয়ে মুখ খুললেন। 

টয়া জানান, নতুন বছরে ব্যক্তিজীবনের বড় একটি সিদ্ধান্ত নিতে চান। ২০২০ সালেই বিয়ে করার ইচ্ছা তার। তবে কোন মাসে তা এখনো ঠিক হয়নি। একটি ছেলেকেও পছন্দ করে রেখেছেন এ অভিনেত্রী। তবে টয়া বিয়ে করতে চাইলেই তো হবে না। পাত্র পক্ষ থেকেও সমান আগ্রহ থাকতে হবে। পাত্র আগ্রহটা অনুভব করলেই সবাইকে বিয়ের দিনক্ষণ জানাবেন টয়া।

এ বছরের আর অল্প কয়েকটা দিন বাকি। তাই টয়া এইকদিন আর কাজে ফিরতে চান না। ঘোরাঘুরি আর পরিবারকে সময় দিচ্ছেন। নতুন বছরেই কাজে মন দেবেন। তবে জীবনসঙ্গী হিসেবে টয়া কাকে পছন্দ করেন, সেটা এখনই বলতে চান না এ অভিনেত্রী। 

Advertisement

বেশ কয়েক বছর ক্যারিয়ারের পেরিয়ে গেলেও টয়া মনে করেন অভিনয়ের কিছুই জানেন না। তাইতো সম্প্রতি বলিউডের শক্তিমান অভিনেতা অনুপম খেরের স্কুল থেকে অভিনয়ের ওপর কোর্স করে এসেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!