ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মিউজিক ভিডিওতে নিপুণ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৯
মিউজিক ভিডিওতে নিপুণ
ছবি: চিত্রনায়িকা নিপুণ

প্রথমবারের মতো কোনো গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন চিত্রনায়িকা নিপুণ। তার বড় বোন নার্গিস আক্তার পলিনের একটি গানের মডেল হয়েছেন তিনি। সম্প্রতি ৩০ লাখ টাকার বেশি বাজেটের এই ভিডিওর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘রঙের কৌটা’। 

গানটির বিষয়ে নিপুণ বলেন, আগামী ১০ সেপ্টেম্বর পলিন আপা লন্ডন  থেকে ঢাকায় আসবেন। আর ১২ সেপ্টেম্বর দুপুরে গানটি প্রকাশ করা হবে। ছোটবেলা থেকেই তিনি গান পছন্দ করেন। নিয়মিত গেয়েও থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বাজারে আসছে তার গাওয়া কোনো গান। গানটির ভিডিও নির্মাণ করেছেন পবন শেঠি ও বব। দারুণ হয়েছে কাজটি। আশা করি সবার ভালো লাগবে।

এ মিজানের কথায় পার্টি মুডের এই গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। শুটিং শেষে ভারতে সম্পাদনার কাজ হয়েছে ভিডিওটির। এটি দেশের জনপ্রিয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ হবে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!