ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পোশাকে আমার অ্যালার্জি হয়: রাখি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০, ১১ নভেম্বর ২০১৯
পোশাকে আমার অ্যালার্জি হয়: রাখি
ছবি: সংগৃহীত

রাজ্যের আলোচনা-সমালোচনা জড়িয়ে আছে রাখি সাওয়ান্ত নামের সঙ্গে! এটিই তার পছন্দ। নেগেটিভ কিংবা পজেটিভ হোক, আলোচনায় থাকতে হবেই। মিটু আন্দোলনের সময়ও মিডিয়া উত্তাল রাখেন তিনি।

সম্প্রতি রাখির টপলেস ভিডিও নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। তার ভক্তরা এতে নানামুখী মন্তব্য করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, খাটে শুধু একটি চাদর গায়ে জড়িয়ে শুয়ে রিতেশকে গান গেয়ে গেয়ে ডাকছেন রাখি। গাইছেন, ‘চিঠি না কোই সন্দেশ’ কখনো ‘যাব তুম চাহো’, আবার কখনো ‘দিল উসে দো জো জান দে দে’। 

Advertisement

এক দর্শক প্রশ্ন তুলেছেন, এ কী করছেন রাখি? এই প্রশ্নের খুব কড়াভাবেই উত্তর দিয়েছেন রাখি। বলেন, এত বাড়াবাড়ির কী আছে? আমি জানি আমি কী করেছি! আমার কোনো সমস্যা নেই, আমার স্বামীরও নেই, স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে, পোশাক পরলে আমার অ্যালার্জি হয়।

এর সঙ্গে রাখি আরো যোগ করেন, আমরা শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল, তারাও আমার খোলামেলা চলাফেরায় কোনো আপত্তি করেন না।

এর আগে রাখি সাওয়ান্ত স্বচ্ছ পোশাক পড়ে ‘ছপ্পন ছুরি’ নামের একটি গানের লঞ্চ অনুষ্ঠানে হাজির হন। পোশাকটি এমন ছিল যে, তার শরীরের সব কিছুই দেখা যাচ্ছিল। যখন অনুষ্ঠানের লাইট তার ওপর পড়ছিল, তখন গায়ের হিরেগুলো জ্বলে উঠছিল। 

তবে এমন পোশাক পরার জন্য স্বামীর কাছে ক্ষমাও চান। তবে তা নেহাত ঢং-ই বটে! তা না হলে আবারো আলোচনায় আসতে এ কী করলেন রাখি!

ভিডিওটি দেখতে <<<এখানে >>> ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!