ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘কেজিএফ টু’ মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ৫ জুলাই ২০২১
‘কেজিএফ টু’ মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে
ফাইল ছবি

চলতি মাসেই অর্থাৎ ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিলো সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সেটি আর হলো না। 

বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, এ সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ ৯ সেপ্টেম্বর। তবে প্রযোজকের পক্ষ থেকে এখনো কোন বার্তা পাওয়া যায়নি। 

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

Advertisement

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় কেজিএফের দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!