ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়া, ছবি ভাইরাল করলেন নায়িকা নিজেই

‌বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২৭ জুলাই ২০২১
অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়া, ছবি ভাইরাল করলেন নায়িকা নিজেই
ঐশ্বরিয়া

বচ্চন পরিবারে কী নতুন সদস্য আসতে যাচ্ছে? হবু মা ও সন্তানের জন্য শুভকামনা। ম্যাম আপনি কি অন্তঃসত্ত্বা? দারুণ লাগছে অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়াকে।

এমন অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। কিন্তু আসলেই কি সত্য?

রোববার নিজের ফেসবুকে পেজে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাপশনে লেখেন, গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম।

Advertisement

এরপর থেকেই শুরু হয়েছে বলিউডের এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তাকে রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্তরা।

জানা গেছে, তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’-এর কাজ শুরু হয়েছে। সেখানে সিনেমার দুই কেন্দ্রীয় নারী ঐশ্বরিয়া রাই ও লক্ষ্মী তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন। সেখানে শরৎ কুমার এবং তার মেয়ে বড়লক্ষ্মী ও পূজার সঙ্গে ছবি তোলেন তারকা দম্পতি। তবে মা হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!