ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পপির মা হওয়া নিয়ে নতুন তথ্য দিলো পরিবার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫, ৩ নভেম্বর ২০২১
পপির মা হওয়া নিয়ে নতুন তথ্য দিলো পরিবার
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি পুত্র সন্তানের মা হয়েছেন! এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল! এদিকে এক বছরেরও বেশি সময় ধরে লাপাত্তা পপির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যেহেতু পপির সঙ্গে যোগাযোগ করা উপায় নেই, তাই অভিনেত্রীর বাবার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। চিত্রনায়িকা পপির বাবা ব্যাপারটি আরও জটিল করে তোলেন। তিনি বলেন, শুনেছি পপি সন্তানসম্ভাবনা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।

তিনি বলেন, বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাবো! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।

Advertisement

পপি সবকিছু থেকেই বিচ্ছিন্ন। এরপরই গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্পপতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। এবার শোনা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

পপি আড়াল ভেঙে সবকিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই ‍মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!