ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছয় বছর ধরে গাড়িতেই ডেট করেছেন মিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ১১ নভেম্বর ২০২১
ছয় বছর ধরে গাড়িতেই ডেট করেছেন মিম
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ার এক যুগের বেশি সময়ের। এই লম্বা জার্নিতে অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এবার সামনে এলো মিমের জীবনের বিশেষ মানুষটি।

বুধবার ছিল মিমের জন্মদিন। এদিন রাতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সেরেছেন বাগদান অনুষ্ঠান। বিদ্যা সিনহা মিমের হবু বরের নাম সনি পোদ্দার। তিনি বেসরকারি সিটি ব্যাংকের একজন কর্মকর্তা। তার বাড়ি কুমিল্লায়।

দীর্ঘ ছয় বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিয়েছেন বলে জানিয়েছেন মিম। তবে এতদিন কেউ এই সম্পর্কের কথা জানতো না! এ বিষয়ে মিম বললেন, আমার গাড়িতেই তার সঙ্গে দেখা হতো। দেখা গেল, আমি জিমে গেলাম বা পার্লারে গেলাম। তখন কাজ শেষ করে ওর সঙ্গে গাড়িতে বসে আধা ঘণ্টা গল্প করলাম। এরপর বাসায় চলে আসতাম। এভাবেই চলেছে আমাদের সম্পর্ক।

Advertisement

অন্যান্য গুঞ্জন সম্পর্কে মিম বলেন, মানুষ জানতো না বলেই কখনো বলত, তাহসানের সঙ্গে প্রেম, কখনো সজলের সঙ্গে প্রেম। কিন্তু আসল সত্যিটা তো আমি যখন বলব, তখনই জানবে সবাই।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। পরের বছর ‘পদ্ম পাতার জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত তাকে বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে।

বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!