ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাগদানের ১২ দিন পর আরো একটি সুখবর জানালেন মিম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৩ নভেম্বর ২০২১
বাগদানের ১২ দিন পর আরো একটি সুখবর জানালেন মিম 
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। খুব অল্প সময়ে যিনি জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। গত ১০ নভেম্বর ছিল সুন্দরী এই অভিনেত্রীর জন্মদিন। নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে চমকে দিয়েছেন মিম। বিয়ের খবর জানিয়েই ফিরেছেন কাজে। অন্তর্জাল ছবির শুটিংয়ে যান রাজশাহীতে। 

এবার মিম জানালেন নতুন ছবির খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তার এই সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক।

মঙ্গলবার পরিচালক জুয়েল জানান, মিমকে গত শনিবার চুক্তিবদ্ধ করালেও নায়ক কে হবেন এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করবো।

Advertisement

‘পথে হলো দেখা’ ছবিটিতে মিমের চরিত্রের নাম প্রার্থনা। মিম বলেন একটি মিষ্টি প্রেমের ছবি হবে এটি। আমার চরিত্রটিও দারুন মিষ্টি।'

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানান পরিচালক। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!