বাংলাদেশের নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। ইতোমধ্যেই ৩৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছে। এই টিজারে দেখা গেছে, একজন আরেকজনকে বলছেন, তুই আর আমি, চল করি পাগলামি,হয় হোক বদনামি, পৃথিবী দেখুক।
শিগগিরই এই গানের পুরো ভার্সন ইউটিউবে প্রকাশিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস সূত্রে জানা গেছে।
.png)
মিমি চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ চমৎকার বলে জানিয়েছেন নিরব। রাজস্থানের সুন্দর লোকেশনে সম্প্রতি টানা ২৪ ঘণ্টা এই গানের ভিডিওর শুটিং করেছেন তারা।
নিরব বলেন, প্রথম দেখায় আমাদের দু’জনের দারুণ আড্ডা জমে। মিমিকে আগেও একটি ছবিতে অভিনয়ের জন্য বলেছিলেন নিরব। তখন নায়িকা না বলে দিয়েছিলেন কিন্তু তিনি এবার মিমিকে কথা দিয়েছেন যে আগামী দিনে একসঙ্গে কাজ করবেন তারা।