বুধবার সেই গায়েহলুদের ছবিগুলো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম।

.png)
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেই নতুন জীবনে মুহূর্তের ছবি শেয়ার করেন ক্যাপশনে মিম লিখেছেন, ফুল, স্নিগ্ধতা এবং গায়ে হলুদ।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মিমের সেই ছবিগুলোতে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। লাইকের পাশাপাশি কমেন্ট বক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য; যার প্রায় সবগুলোতেই মিমকে শুভকামনা জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।

সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।