[ বিনোদন ]
সামান্থার সঙ্গেই মানানসই, বিচ্ছেদের পরেও অকপট স্বীকারোক্তি নাগা চ
ফাইল ছবি
পর্দায় কার সঙ্গে সব চেয়ে বেশি মানায় তাকে? সম্প্রতি ‘লাল সিং চড্ডা’-র প্রচারে এসে এই প্রশ্নের মুখে পড়েছিলেন নাগা চৈতন্য। অনায়াসে উত্তরও দিয়েছেন দক্ষিণী তারকা। বেশি শব্দ খরচ না করে শুধু বলেছেন, ‘সামান্থা’। অর্থাৎ তিনি মনে করেন, প্রাক্তন স্ত্রী সামান্থা প্রভুর সঙ্গে তার রসায়ন পর্দায় সেরা।
গত বছর অক্টোবর মাসে চার বছরের দাম্পত্য ভাঙার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, আলাদা হওয়ার পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন তারা। ছবির সেটেও দু’জনের মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু সব জল্পনা উড়িয়ে নির্দ্বিধায় প্রশ্নের উত্তরে সামান্থার নাম নিলেন অভিনেতা।
এখানেই শেষ হয়ে যায়নি প্রশ্নের পালা। এর পরেই জানতে চাওয়া হয়, নিজের কোন ছবির হিন্দি রিমেক দেখতে চান তিনি? উত্তরে ‘মজলি’ ছবির নাম নেন নাগা। ঘটনাচক্রে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতেও তার স্ত্রী-র ভূমিকায় দেখা গিয়েছিল সামান্থাকে।
ব্যক্তিগত সম্পর্ক ভেঙেছে ঠিকই। তবে সেই আঁচ যে পেশাগত সমীকরণে পড়বে না, তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নাগা। তবে কি পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটিকে? সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!