ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মেয়ের সংসার টিকিয়ে রাখতে ধানুষের সঙ্গে দেখা করতে চান রজনীকান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২০ জানুয়ারি ২০২২
মেয়ের সংসার টিকিয়ে রাখতে ধানুষের সঙ্গে দেখা করতে চান রজনীকান্ত
রজনীকান্ত, ঐশ্বর্য এবং ধানুষ

গত ১৭ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তামিল অভিনেতা ধানুষ এবং পরিচালক ঐশ্বর্য। ধনুষের স্ত্রী ঐশ্বর্য তামিল সুপারস্টার রজনীকান্তের কন্যা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘থালাইভা’ নাকি তার জামাইয়ের সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ধানুষ রাজি হননি।

সোমবার রাতে ধানুষ এবং ঐশ্বর্য লিখেছিলেন, ১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসাবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসাবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্রভাবে নিজেদের চেনার জন্য সময় নেব।

সংবাদমাধ্যমের খবর, ধানুষ এবং ঐশ্বর্য নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না। তারা আইনের চোখে দম্পতিই থাকতে চান। এক ছাদের তলায় না থেকেও নিজেদের সন্তান যাত্রা রাজা (১৬) এবং লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এরই মাঝে আচমকা ধানুষের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুষ এবং ঐশ্বর্যর নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। দুই পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছে কেবল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রজনীকান্ত তার জামাই ধানুষের সঙ্গে দেখা করে বিবাদ মেটাতে চেয়েছিলেন। কিন্তু ধানুষ শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন বার বার। তার কারণ, তিনি রজনীকান্তকে অপমান করতে চান না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!