ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নির্বাচনের পরিবেশে উচ্ছ্বাস জাহিদ হাসানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২৮ জানুয়ারি ২০২২
নির্বাচনের পরিবেশে উচ্ছ্বাস জাহিদ হাসানের
নির্বাচনের পরিবেশে উচ্ছ্বাস জাহিদ হাসানের। ছবি: সংগৃহীত

এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ।  শুক্রবার সকাল থেকে নির্বাচন কেন্দ্র করে তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। অভিনেতা-অভিনেত্রীরা মাতছেন আড্ডায়। 

জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ ভোট দিতে একসঙ্গে শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন। নির্বাচনের পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহিদ হাসান।

জাহিদ হাসান বলেন, সবময় বলে আসছি, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। কোভিড সিচুয়েশনে আমাদের অনেকেরই দেখা হয় না। নির্বাচনকে ঘিরে সবার সঙ্গে দেখা হলো, এটা ভালো লাগছে। সব শিল্পীর জন্য শুভকামনা।

Advertisement

নিজের প্রত্যাশা ব্যক্ত করে সাদিয়া ইসলাম মৌ বলেন, নতুন কমিটিতে যারা আসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাদের কাছে প্রত্যাশা একটাই- তারা যেন শিল্পীদের দাবি নিয়ে কাজ করেন, শিল্পীদের স্বার্থে কাজ করেন।

            আরো পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট শুরু, বিজয় চিহ্ন দেখালেন মিশা-জায়েদ

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্রশিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!