ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাতারাতি উধাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ জানালেন নোরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২২
রাতারাতি উধাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ জানালেন নোরা
নোরা ফাতেহি

ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় বলিউডের ডান্সিং ডিভা নোরা ফাতেহি। নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তি এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত।

কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল অভিনেত্রীর অ্যাকাউন্ট। হাজারের উপর পোস্ট, কোটি কোটি ফলোয়ার নিমেষেই সব গায়েব। সবার মনে তাই প্রশ্ন কাউকে কিছু না জানিয়েই ইনস্টাগ্রাম থেকে সরে গেলেন নোরা?

তবে না। কয়েক ঘণ্টার মধ্যেই ফের ইনস্টাগ্রামে নোরার অ্যাকাউন্টটি ফিরে আসে। উধাও হওয়ার আগে ঠিক যেমন ছিল, এখনো তেমনটিই রয়েছে তার অ্যাকাউন্ট। কমেনি পোস্ট বা ফলোয়ার সংখ্যা। কিন্তু পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছিল।

Advertisement

অবশেষে রহস্যের সমাধান করলেন স্বয়ং নোরা। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, সকলের কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে। নোরাকে দ্রুত সাহায্যের জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!