[ বিনোদন ]
শাবিপ্রবিতে তিনদিন ব্যাপী ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’
ছবি: সংগৃহীত
ভাষার মাসে বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চোখ ফিল্ম সোসাইটি’র আয়োজনে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের প্রথম দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বাংলা ভাষায় নির্মিত ‘অজ্ঞাতনামা’ ও সন্ধ্যা ৬ টায় ইংরেজি ভাষায় নির্মিত ‘সোল’ (Soul) এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
দ্বিতীয় দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ইতালীয় ভাষায় নির্মিত ‘বাইসাইকেল থিভস’ ও সন্ধ্যা ৬ টায় কোরীয় ভাষায় নির্মিত ‘প্যারাসাইট’ এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
.png)
উৎসবের শেষদিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় পর্তুগিজ ভাষায় নির্মিত ‘সিটি অফ গড’ ও সন্ধ্যা ৬ টায় ফরাসি ভাষায় নির্মিত ‘অ্যা সেপারেশন’ এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চলচ্চিত্র প্রদর্শনী দেখতে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও প্রদর্শনীর দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনেও টিকেট পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!