ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ির

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:১৭, ১০ মার্চ ২০২২
পরীমনির রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ির
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ ও চিত্রনায়িকা পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার মাধ্যমে এক হয়েছেন তারা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে সিনেমাটির জমকালো প্রিমিয়ারের বর-কনে সেজে হাজির হয়েছিলেন এ দম্পতি। সঙ্গে ছিলেন রাজের মা জাহানারা বেগম এবং পরীমনির নানা।

প্রিমিয়ার শেষে পরীমনির প্রশংসায় পঞ্চমুখ তার শাশুড়ি। পরীমনি রান্না করে তাকে খাওয়ান এবং এই অভিনেত্রীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তার অনেক প্রিয় বলেও জানান।

Advertisement

রাজের মা ও পরীমনির শাশুড়ি জাহানারা বেগম বলেন, আমার পুত্রবধূ (পরীমনি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, অনেক মায়া-মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এককথায় সে অনেক ভালো।

চরকি প্রযোজিত ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেম হলে মাত্র সাতদিনের ব্যবধানে ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন রাজ-পরী! এরপর দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

পরীমনি অন্তঃসত্ত্বা হলে বিয়ে ও সংসারে নতুন অতিথি আসার খবর একসঙ্গেই জানান এ তারকা দম্পতি। তাদের একসঙ্গে অভিনয় করা প্রথম সিনেমা ‘গুণিন’ শুক্রবার (১১ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!