ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দুবাইয়ে মঞ্চ মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ১০ মার্চ ২০২২
দুবাইয়ে মঞ্চ মাতাবেন জেমস
ছবি: সংগৃহীত

উপমহাদেশের জনপ্রিয় তিন ব্যান্ড জেমস, ইউফোরিয়া ও স্ট্রিংস প্রথমবারের মতো এক মঞ্চে গান পরিবেশন করবেন। দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ব্যান্ড তিনটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জেমসের গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৩ মার্চ দুবাইয়ের বিখ্যাত ভেন্যু ‘দুবাই এক্সপো ২০২০’-এ এই রক উৎসবের আয়োজন হচ্ছে। আর এটি আয়োজন করছে দেশটির সরকার।

দুবাই উড়াল দেওয়ার আগের দিন সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে নির্ধারিত কনসার্ট করবেন। সেটি শেষ করে দল নিয়ে মরুভূমির দেশটির উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।

বিশেষ এই কনসার্ট প্রসঙ্গে জেমসের মুখপাত্র রবিন বলেন, এমন একটি ট্রাই-নেশন কনসার্টে অংশ নেওয়া আনন্দের বিষয়। করোনার কারণে তো সবই স্থবির হয়ে ছিল। এখন সেটি আবার উন্মুক্ত হচ্ছে। আশা করছি দুবাই থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরব।

কনসার্ট শেষে দেশে ফিরে আবারো গানের কনসার্টে অংশ নেবেন জেমস। তবে কনসার্ট শেষে কবে নাগাদ জেমস দেশে ফিরবেন— সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!