ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভক্তের হাতে নিজের নাম দেখে যা করলেন সানি লিওনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:০৪, ১৮ মার্চ ২০২২
ভক্তের হাতে নিজের নাম দেখে যা করলেন সানি লিওনি
ছবি: সংগৃহীত

সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েও বলিউডের তারকা খ্যাতি পেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানি লিওনি। এজন্য যেখানেই সানি লিওনি, সেখানেই ভক্তদের উত্তাল স্রোত। সেই সব ভক্তদের রয়েছে নানা রকমের পাগলামি। সম্প্রতি এমনই এক ভক্তের দেখা মিলল সানির।

শুক্রবার সেই ভক্তের ভিডিও আপলোড করেছেন সানি। ভক্তের হাতে নিজের নামের ট্যাটু দেখে উচ্ছ্বসিত সানি লিওনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে তিনি ক্যাপশনে লেখেন। হাতে তার নাম লেখার কারণে যদি ভক্তটি আর বউ খুঁজে না পান!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে তেলেগু সিনেমা ‘রেণুকাজ ওয়েডিং’ এর শুটিং করতে তিরুপতি গিয়েছিলেন সানি। সেখানেই এ ভক্তের দেখা মেলে সানির।

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। প্রায় ১৯ ঘন্টার সফর শেষে তিনি ভারতে চলে যান। বর্তমানে তার মালায়লাম ডেবিউ ছবি ‘রঙ্গিলা’র শুটে ব্যস্ত হয়েছেন। যে ছবির পরিচালনা করছেন সন্তোষ নায়ার। এছাড়াও তামিল ছবি ‘ভীরমাদেবী’ সিনেমায় মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!